Main Menu

ওসমানীনগরে ১কেজি গাঁজাসহ মাদক চালানী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের ওসমানীনগরে ১কেজি গাঁজাসহ এক মাদক চালানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় থানার তাজপুর থেকে তাকে আটক করা হয়। আটক পুতুল রবিদাশ (২৯) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কামালবস্তীর মৃত মতিলাল রবিদাশের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার এলাকায় শেরপুর-সিলেট রুটে চলাচলকারী বিরতিহীন গাড়ীতে থাকা যাত্রী পুতুল রবিদাশ (২৯)এর ব্যাগ থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজার মূল্য ১০ হাজার টাকা হবে। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকা থেকে গাজা এ চালান ক্রয় করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নেয়া হচ্ছিল। এ ঘটনায় ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed