বিয়ানীবাজারে ছাত্রলীগের জঙ্গি বিরোধী মিছিল
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বুধবার দুপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোদ্ধে মিছিল সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে বিজ্ঞান ভবনে সমাবেশ করে।
উপজেলা ছাত্রলীগ নেতা এবিএস সিদ্দিকের সভাপতিত্বে এবং ছিদ্দিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাফর আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, রেজাউল হক রনি, ফায়েক আহমদ, আশরাফুজ্জামান, হালিম আহমদ, তানভীর আহমদ, তাজেল আহমদ, বদরুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগ নেতা সাইদুজ্জামান অপু, মাসুম আহমদ জনি, ফুয়াদ আহমদ, জাফরান আহমদ, জামিল আহমদ, মাজেদ আহমদ, জুনেদ, সুয়েব,জয়, কাওছার, মুন্না, ইমন, ওবায়দুল্লাহ, সানি, পায়েল, হাবিব, ইমরুল, সাদিক, রেদওয়ান, আনোয়ার, রাফি ও ফাত্তাহ।
বক্তারা বলেন, জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান হতে দেবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed