Main Menu

টুইট করেই আয় পাঁচ লাখ ডলার

বৈশাখী নিউজ ডেস্ক: ক্রিস সানচেজ নামের এক তরুণ টুইটার ব্যবহার করে বছরে পাঁচ লাখ মার্কিন ডলার উপার্জনের পথ খুঁজে পেয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, ‘এটা একটা আকর্ষণীয় ব্যবসার মডেল’। আমি কয়েকজন প্রকাশকের সঙ্গে কাজ করি। তারা আমার টুইটার ও ফেসবুক পেজে প্রকাশের উপাদান তৈরি করে দেন। এভাবে আমি তাদের ওয়েবসাইটে মানুষের প্রবেশ বাড়িয়ে দেওয়ার ভিত্তিতে অর্থ উপার্জন করি।

২৫ বছর বয়সী সানচেজ @ইউবারফ্যাক্টস নামের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে এলোমেলো তথ্য (র‍্যানডম ফ্যাক্টস) প্রচার করেন। ২০০৯ সালে প্রথম টুইট করেই তিনি টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামে মোট ১ কোটি ৮০ লাখ অনুসারী জোগাড় করেন।

সানচেজ বলেন, নামীদামি তারকারা তার অনুসারী হওয়ার কারণে ব্যবসাটা ভালো জমেছে। তার টুইটগুলো যখন প্যারিস হিলটন ও কিম কার্দাশিয়ানের মতো তারকারা রিটুইট করেন, তখন সেগুলোর পাঠকসংখ্যা পাল্লা দিয়ে বাড়ে। তিনি জানতেনই না যে এভাবে অর্থ উপার্জন করা যায়। তখন চাচা নামের একটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা শিখিয়ে দেয়। কোন কোন বিষয় টুইট করলে অনুসারী বাড়বে, সেগুলো তিনি শিখতে শুরু করেন।

কখনো কখনো নতুন কোনো পণ্য বা চলচ্চিত্রের সরাসরি প্রচারকাজে সানচেজের টুইটার অ্যাকাউন্ট ব্যবহৃত হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রতিটি পোস্টের বিনিময়ে তিনি অর্থ পান। ইউবারফ্যাক্টস হচ্ছে টুইটারে সবচেয়ে বেশি অনুসরণ হয়, এমন ১৫০টি অ্যাকাউন্টের একটি। ইউবারফ্যাক্টসের অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখ।

যেমন: ‘মহাশূন্য সম্পর্কে ১০টি অজানা কথা’, ‘মানবদেহ সম্পর্কে সাতটি অবিশ্বাস্য তথ্য’ ইত্যাদি। এ ছাড়া তিনি নানা রকমের ছবি, ভিডিও পোস্ট করেন।

Share





Related News

Comments are Closed