বড়লেখায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের বড়লেখায় আব্দুল মজিদ ছাদ (৬৬) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম বাজারের ব্যবসায়ী এবং উত্তর চান্দগ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর চান্দগ্রামের একটি বাড়ির বাঁশঝাড়ের নিচ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে চান্দগ্রাম বাজার থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন আব্দুল মজিদ ছাদ। পরদিন শুক্রবার (১৫ জুলাই) আব্দুল মজিদের ছেলে ইমাম উদ্দিন বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে সোমবার (১৮ জুলাই) রাতে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে উত্তর চান্দগ্রামের জনৈক মমিনুল ইসলামের বাড়ির বাঁশঝাড়ের নিচ থেকে লাশটি উদ্ধার করে।
মঙ্গলবার (১৯ জুলাই) মৌলভীবাজার সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। আব্দুল মজিদের চান্দগ্রাম বাজারে একটি মুদি দোকান রয়েছে।
বড়লেখা থানার এসআই দেবাশীষ সূত্রধর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশের শরীর ফুলে গেছে। লাশের পেটের নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed