বিশ্বনাথে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে শিয়ালের কামড়ে মহিলাসহ অনন্ত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের মান্দারুকা গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন-মান্দারুকা গ্রামের শফিকুল ইসলাম, আকবর আলী, নুরুজ আলীর স্ত্রী লনা বেগম, জাহিদুল্লাহ স্ত্রী। অন্যান্য আহতদের নাম জানাযায়নি। আহতদের প্রাথকিম চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার মান্দারুকা গ্রামে কয়েকটি শিয়াল প্রবেশ করে লোকজনকে কামড়াতে শুরু করে। এসময় এলাকাবাসী অনেক চেষ্ঠা চালিয়ে কয়েকটি শিয়ালকে ধরে মেরে ফেলেন।
মান্দারুকা গ্রামের জামাল আহমদ বলেন, মঙ্গলবার দুপুরে হঠাৎ কয়েকটি শিয়াল গ্রামে প্রবেশ করে। এসময় গ্রামের ৫-৬জন শিয়ালের কামড়ে আহত হন। পরে এলাকাবাসী জড়ো হয়ে কয়েকটি শিয়ালকে মেরে ফেলেন। তবই এলাকায় শিয়াল আতংক বিরাজ করছে বলে তিনি জানান।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed