বিশ্বনাথে মারামারির ঘটনায় জাপা নেতা গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মারামারি মামলার প্রধান আসামি জাতীয় পার্টি নেতা সাইদুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। রবিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের নতুন বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গত ১২ জুলাই তার নিজ গ্রামে মারামারির ঘটনায় ১৪ জুলাই মৃত ছিদ্দেক আলীর ছেলে জয়নাল মিয়া বাদি হয়ে জাপা নেতা সাইদুর রহমানকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৭)।
বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হাই মারামারি মামলায় সাইদুর রহমানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed