সিলেটে দু’পক্ষের সংর্ঘষে আহত ১০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার হাটখোলায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় হাটখোলা ইউনিয়নের পিটারগঞ্জবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিয়নের আলাউদ্দিন ও ময়না মিয়া এই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, আলাউদ্দিনের সাথে ময়না মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গ্রাম্য বিচারে শুক্রবার জুম্মার নামাজের পরে এর একটি মীমাংসা করার কথা ছিল। কিন্তু আলাউদ্দিন ক্ষমতার প্রভাব বলে গ্রাম্য বিচারকে বৃদ্দাঙ্গলী দেখিয়ে সকালে দলবল নিয়ে ময়না মিয়ার উপর আক্রমন চালায়। এক পর্যায়ে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে সেখানে ঘটে যায় একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষে আহতরা হলেন- মৃত আফতাব আলীর ছেলে আব্দুর শুকর ক্ষুদ্র (২৮), মৃত আব্দুল মালিকের ছেলে এরশাদ আলী (৪৫), আব্দুল কাইয়ুমের ছেলে রমজান আলী(৩২), সামসুদ্দিনের ছেলে জুনেদ আহমদ(২০), রাবিয়া খাতুন(৬০), আব্দুর রব(৩৫), আলাউদ্দিন(৬০), জাহাঙ্গীর(৩২), জলিল মিয়া (২০),সামসুল হক(৩০)।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed