সিলেটের ৭টি মাধ্যমিক বিদ্যালয় সরকারী হচ্ছে
বিশেষ প্রতিনিধি: সিলেট বিভাগে আরো ৭টি মাধ্যমিক বিদ্যালয় সরকারী করা হচ্ছে। বর্তমানে ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম চালু আছে। আরো দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পথে।
বর্তমানে সিলেটে চালু থাকা ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বালক ৮টি, বালিকা ৮টি এবং মিশ্র ৪টি।
কয়েকদিন আগে সিলেট বিভাগের ৭টিসহ দেশের ৭৯টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের প্রাথমিক অনুমোদন দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই এসব বিদ্যালয়ে সকল ধরনের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিলেট বিভাগে যেসব বিদ্যালয় সরকারি হচ্ছে সেগুলো হচ্ছে- সিলেটের বালাগঞ্জ ডিএন উচ্চবিদ্যলয়, ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ এবিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বামৈ উচ্চ বিদ্যালয়, মৌলভাবাজারে কুলাউড়ার নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যলয়।
বর্তমানে সিলেট বিভাগের ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম চালু আছে। সিলেট মহানগরীতে সরকারিভাবে আরও দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ওই ৭টি বিদ্যালয় সরাকরিকরণ হয়ে গেলে সিলেট বিভাগে ২৯টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হিসেবে কার্যক্রম চালাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed