৩৬তম বিসিএস পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষা গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নেন।
গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed