Main Menu

সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নাশকতা মামলায় সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা জৈন উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে টুকের বাজারের তালুকদার পাড়া থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
জৈন উদ্দিনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

 

Share





Related News

Comments are Closed