Main Menu

হরিণাকুন্ডুতে তিনদিন ধরে মাংস ব্যবসায়ী নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পাবর্তীপুর গ্রামের উজ্জল সর্দার (৩২) নামের এক মাংস ব্যবসায়ী ৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের শহিদুল সর্দারের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার বাড়ী থেকে দেড় লাখ টাকা নিয়ে চুয়াডাঙ্গার ১০ মাইল বাজারে গুরু কিনতে যায় উজ্জল। দুপুরে ফলিয়া গ্রামের দুই জনকে কিছু টাকাও দিয়েছিলেন উজ্জল।
এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। উজ্জলের বাবা শহিদুল ইসলাম অভিযোগ করেন, টাকার জন্য প্রতিপক্ষ কোন ব্যবসায়ী তাকে অপহরণ করে নিয়ে যেতে পারে।

প্রতিবেশি আনিছুর রহমান জানান, উজ্জল হোসেন ভালো মানুষ ছিলেন। টাকার কারণেই তাকে অপহরণ করা হতে পারে বলে তার ধারণা।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, উজ্জল সর্দারের পিতা শহিদুল সর্দ্দার হরিণাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ ঘটনায় তদন্ত চলছে। বিষয়টি অপহরণ নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed