Main Menu

সিলেটে সুমাইয়া হত্যায় ৭দিনেও গ্রেফতার নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ৪১/৩ নম্বর খান ভিলায় গত ৪ জুলাই সোমবার রাতে যৌতুক লোভী ও মাতাল স্বামী জমিরুল হক তার স্ত্রী সুমাইয়া খাতুন (২২) কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সুমাইয়া সদর উপজেলার ইনাতাবাদ গ্রামের নোয়াব আলীর কন্যা। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।
নিহত গৃহবধুর পারিবারিক ও স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, প্রায় চাঁর বছর আগে নিহত সুমাইয়া খাতুনের সাথে টুকের বাজার ইউনিয়নের নয়া খুরুম খলা গ্রামের মৃত কালা মিয়ার পুত্র ঘাতক জমিরুল হকের (৩২) বিয়ে হয়। বিয়ের প্রথম ৫/৬ মাস সুমাইয়া খাতুন সুখে থাকলেও এরপর থেকেই তাঁর উপর নেমে আসে মাতাল স্বামী, দেবর এবং শাশুড়ীর অত্যাচার। যৌতুকের কারণে প্রায়ই সুমাইয়া খাতুনকে নির্যাতন করা হতো বলে তাঁর ছোট ভাই জানান।
ঘটনার দিন ৪ জুলাই সোমবার দুপুরে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। পরে রাতের কোন এক সময় জমিরুল তাঁর স্ত্রী সুমাইয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন মঙ্গলবার সুমাইয়ার ভাইকে কল দিয়ে তার বোনের লাশ ওসমানী হাসপাতালে রয়েছে জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে জমিরুল পালিয়ে যায়।
৫ জুলাই মঙ্গলবার রাতে সুমাইয়ার পরিবারের সদস্যরা হত্যার বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। নিহত সুমাইয়া খাতুনের ১৩ মাস বয়সী একটি সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ০৫/০৫.০৭.২০১৬ইং।

Share





Related News

Comments are Closed