Main Menu

কুলাউড়ায় শিবিরের কেন্দ্রীয় নেতা আটক

মৌলভীবাজার প্রতিনিধি: ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে কুলাউড়া থেকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নাশকতার আশংকায় নিজ বাড়ি কুলাউড়ার জয়চন্ডী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিবির নেতার নাম শাহীন আহমদ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি।
কুলাউড়া থানার ওসি শামসুদ্দোহা জানান, আটককৃত শিবির নেতার বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন মামলা রয়েছে। এ সব মামলা খতিয়ে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed