ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন ‘ট্যালগো’
বৈশাখী নিউজ ডেস্ক: গতির আরেক নাম জীবন। প্রতিনিয়ত আমরা সময় বাঁচানোর চেষ্টা করি। তাই আমরা চাই, ট্রেনযাত্রার সময়্ও যেনো কমে যায়।
সকালে মুম্বাই তো রাতেই পৌঁছে যাবেন দিল্লিতে। কারণ, দেশের রেলট্র্যাকে ঝড় তুলতে এসে গেলো স্পেনে তৈরি ট্রেন ‘ট্যালগো’। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে চলা ট্যালগো ভারতের রাজধানী বা গতিমানের এক্সপ্রেসের থেকেও দ্রুতগামী। এই নতুন ‘স্পিড ট্রেনের’ দ্বিতীয় দফা ট্রায়াল শুরু হলো মথুরা-পালওয়াল সেকশনে।
রেলযাত্রার আরও গতি আনতে হবে। আরও কম সময়ে যাত্রীদের পৌঁছে দিতে হবে গন্তব্যে। আপাতত এটাই টার্গেট ভারতীয় রেলের। রেলট্র্যাকে ঝড় তুলতে এবার স্পেনের বার্সেলোনা থেকে আনা হয়েছে নতুন ট্রেন ট্যালগো। গতমাসেই বরেলি-মোরাদাবাদ শাখায় ট্যালগোর প্রথম ট্রায়াল রান হয়ে গেছে। এবার শুরু হলো দ্বিতীয় দফার ট্রায়াল রান। ছিলেন রেলকর্তা এবং স্পেনের বিশেষ প্রতিনিধি দল।
৮ জুলাই শুক্রবার, মথুরা থেকে পালওয়াল পর্যন্ত ছুটলো ট্যালগো। ১২০ কিলোমিটারে স্পিডে ৮৪ কিলোমিটার পথ যেতে সময় লেগেছে ৫৩ মিনিট। ২৫ দিনের ট্রায়াল রানে গতি বাড়িয়ে শেষ দফায় ট্যালগো ছুটবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে।
অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই হালকা ওজনের ট্রেন। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটলেও বাঁকের মুখে ট্রেনের স্পিড কমে না। দ্রুতগতিতে যাওয়ার পাশাপাশি, ট্যালগোর জ্বালানি খরচ অন্য ট্রেনের থেকে প্রায় ৩০% কম। ৯টি কোচের ট্রেনে আছে ২ এক্সিকিউটিভ ক্লাস কার, ৪টি চেয়ারকার, ১টি ক্যাফেটেরিয়া, ১টি পাওয়ার কার এবং কর্মী ও যন্ত্রপাতির জন্য বিশেষ কোচ।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed