৮ ও ৯ জুলাই শুল্ক এলাকার ব্যাংক খোলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ৮ ও ৯ জুলাই শুক্র ও শনিবার চট্টগ্রাম, মংলা, বেনাপোল, পানগাঁও এবং কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) এলাকার শুল্ক কার্যালয়ের বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংগুলোকে আমদানি-রফতানি কার্যক্রমে শুল্ক সুবিধা প্রদানে শুল্ক কার্যালয়গুলোতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা এই দুই দিন খোলা রাখার নির্দেশ দিয়েছে।
ঈদুল-ফিতর ও ঈদ ছুটিকালীন সময়ে ব্যবসায়ী সংগঠনের ব্যাংকিং সেবা গ্রহণের দাবির প্রেক্ষিতে এ নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার পরামর্শ দেয়। সংশ্লিষ্ট ব্যাংক শাখার কর্মীদের ছুটির সময় অতিরিক্ত কাজের ভাতা প্রদানের জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed