তসিলমাকে খুনের হুমকি আইএসের
নিউজ ডেস্ক: ফের খুনের হুমকি পেলেন বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
বুধবার (২৯ জুন) সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে এই হুমকি দেওয়া হয়েছে আইএসের নাম করে।
ভারতের কেরলের নিষিদ্ধ সংগঠন আনসারুল খলিফা ফেসবুকে লিখেছে, দেখতে পেলেই তসলিমাকে হত্যা করা হবে। সঙ্গে লেখিকার ছবি এবং তার ইসলাম বিরোধী মন্তব্যও পোস্ট করেছিল এই গোষ্ঠী।
এই সংগঠনটি নিজেদের আইএসের অংশ বলে দাবি করে। সরকারি সূত্রের খবর, কে বা কারা ফেসবুক পেজে ওই হুমকি দিয়েছে, তার তদন্ত শুরু হয়েছে।
১৯৯৪ সালে খুনের হুমকি পেয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা। এর পর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতে হয়েছে তাকে।
নতুন হুমকি নিয়ে ফেসবুকেই তসলিমা লিখেছেন, ‘২৩ বছর ধরে চলছে। প্রাণে মেরে ফেলার হুমকি। কী করে যে বেঁচে আছি আজো! এই হুমকিটা ভয়ঙ্কর। সিরিয়া থেকে ট্রেনিং নিয়ে আসা ভারতীয় আইসিসগুলো কি চুপচাপ বসে থাকবে? এইতো অ্যাকশানে যাচ্ছে এভাবে—’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Related News
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজা কিংবা দেশটিতেRead More
ডেনমার্কে কাজের সুযোগ বাড়ছে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দক্ষ পেশাদারদের জন্য দারুণ সুখবর দিচ্ছে ডেনমার্ক।Read More




Comments are Closed