তাহিরপুরে বজ্রপাতে জেলের মৃত্যু
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাত এক জেলে মারা গেছেন। নিহতের নাম আজিজুল মিয়া (৪৫)। তিনি উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা গ্রামের রশীদ আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার মানিকখিলা গ্রামের জেলে আজিজুল মিয়া সোমবার মাছ ধরতে গ্রামের পার্শ্ববর্তী কানামুইয়া হাওরে যান। হাওরে মাছ ধরাকালে তার ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বজ্রপাতে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed