ওসমানীতে পিতার মৃত্যুর পর ছেলের কারাদন্ড, আন্দোলনে নামছে এলাকাবাসী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতার মৃত্যুর পর ছেলেকে তিনমাসের কারাদন্ড দেয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে।
এঘটনায় ক্ষোভে ফুঁসছে মকবুল আলীর এলাকা ওসমানীনগর ও বালাগঞ্জবাসী। আজ বৃহস্পতিবার থেকে তারা কর্মসূচিও হাতে নিয়েছেন।
১৬ জুন শুক্রবার দিনগত মধ্যরাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুল আলীর পিতা আতিকুর রহমান (৫৫)।
পরদিন ১৭ জুন শনিবার ভোরে তার মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন ছেলে মকবুল মিয়া। এ নিয়ে চিকিৎসকের সাথে বাকবিতন্ডা হয় মকবুল আলীর। একসময় উভয়ের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটে।
এরপর শনিবার দুপুরে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ এনে মকবুল আলীকে তিনমাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এমনকি তাকে পিতার দাফন কাফনেও অংশ নিতে দেয়া হয়নি। এদিকে, পিতার মৃত্যু পর ছেলেকে কারাদন্ড দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকদের বিরুদ্ধে নানা মন্তব্য দিচ্ছেন ফেইসবুক ব্যবহারকারি মকবুলের শুভানুধ্যায়ীরা।
ওসমানীনগর উপজেলার শেরপুর গ্রামের বাসিন্দা মকবুল আলীকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছে স্থানীয় এলাকাবাসী। ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় আজ বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার শেরপুরে আরকেটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় গোয়ালাবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ওসমানীনগর ও বালাগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কমিশনের ওসমানীনগর শাখার সভাপতি সাংবাদিক এস এম সোহেল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দল মত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন।
এদিকে শুক্রবার দুপুর ২টায় শেরপুর টোলপ্লাজায় মকবুল মিয়ার মুক্তির দাবীতে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed