শ্রীমঙ্গলে বিজিবির অভিযানে গর্জন কাঠ আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গর্জন গোলকাঠ আটক করেছে শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের অধীন ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ান।
শ্রীমঙ্গল বিজিবি সূত্র জানায়, ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন চাতলাপুর বিওপির একটি বিশেষ টহলদল সুবেদার হযরত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে শমসেরনগর বাজারের দক্ষিণ পাকা রাস্তার উপর থেকে বিপুল পরিমাণ গর্জন গোলকাঠ আটক করে। যার বর্তমান বাজারমূল্য ৪ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা। আটককৃত গর্জন গোলকাঠ স্থানীয় বনবিভাগ অফিসে হস্তান্তর করা হয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed