Main Menu

জকিগঞ্জে জামায়াত নেতা মইন উদ্দিন গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগনজ উপজেলা জামায়াতের নায়েবে আমির মইন উদ্দিনকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।
গত রবিবার রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তার সুলতানপুর ইউপির লালোপাড়া গ্রামের বাড়ী থেকে জিহাদী ও সরকার বিরোধী উস্কানিমূলক বই এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তার গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিগত দিনেও তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা ছিলো বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed