শৈলকুপায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের চাপায় সিদাম দাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে। ওই বৃদ্ধ ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিককে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ভাটই বাজারের সামনে রাস্তা পার হচ্ছিলেন সিদাম। এসময় ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেল ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed