গুপ্ত হত্যার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে বুধবার সকাল ১০টায় কলারোয় উপজেলা প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দু’ধারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সিদ্ধেশ্বর চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান, যুবলীগ নেতা স.ম গোলাম সরোয়ার হোসেন, দৈনিক ভোরের পাতা পত্রিকার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলী, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রবীন্দ নাথ ঘোষ, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার পাল, পূজা উদযাপন পরিষদের নেতা নিরাঞ্জন ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ পাল, ধর্ম বিষয়ক সম্পাদক নিত্য গোপাল রায়, জয় দায়, উত্তম পাল, নিত্যগোপাল রায়, রবিউল আলম মলিক রবি, প্রদীপ পাল, যোসেফ হাওলাদার, হরেন্দ্রনাথ রায়, রাম লাল দত্ত, কাজল কুমার নাথ, বিপ্লব কুমার, লক্ষণ কুমার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশ সুপারের স্ত্রীসহ দেশের বিভিন্ন এলাকায় পুরোহিত ও খ্রিস্টান ব্যবসায়ীসহ যাদের হত্যা করা হয়েছে তাদের কোনো শত্রু ছিল না। দেশকে অস্থিতিশীল করতে একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে নিরীহ মানুষদের টার্গেট করে হত্যা করছে। তারা অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed