Main Menu

তিন মাসেই পাল্টে গেছে কানাইঘাট পৌরসভা

বিশেষ প্রতিনিধি : তিন মাসেই পাল্টে গেছে কানাইঘাট পৌরসভা, বদলে গেছে এর রূপ ও দেহাবয়ব। দায়িত্ব গ্রহনের পরই মেয়র নিজাম উদ্দিন আল মিজান কানাইঘাটকে মডেল পৌরসভায় পরিনত করার চেষ্টায় ব্রতী হয়ে কাজ শুরু করেছেন। এ লক্ষ্যে প্রাথমিকভাবে তিনি ১শ’ দিনের মধ্যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং আরো কয়েকটি রয়েছে প্রক্রিয়াধীন।
মেয়র পদে নিজাম উদ্দিন আল মিজান দায়িত্ব গ্রহনের পর গত তিনমাসে যে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেগুলো হচ্ছে, ৫২ লাখ টাকা ব্যয়ে কানাইঘাট থানা-ডালাইচর ২২ ফুট রাস্তাটি ৩২ফুট প্রশস্থ ও ডিভাইডার করে উন্নয়ন এবং ব্রীীজ নির্মান, ১ লাখ টাকা ব্যয়ে সোনাতোলার কান্দি প্রকাশিত কান্দিগ্রাম রাস্তা সংস্কার, ৫০ হাজার টাকা ব্যয়ে পৌরসভার ফাটাইজল রাস্তা সংস্কার, ১ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার বিষ্ণুপুর ব্রীজের এপ্রোচ বর্ধিত করন, ১লাখ টাকা ব্যয়ে পৌর মার্কেটে বিশুদ্ধ পানি সরবরাহ, ৫০ হাজার টাকা ব্যয়ে লাইটেস স্ট্যান্ডে বিশুদ্ধ পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার সব ড্রেন ও নালা পরিস্কার, দেড়লাখ টাকা ব্যায়ে পৌরসভার ট্রাক মেরামত, ডিজিটাল সেন্টার স্থাপন, ১৪ লাখ টাকা ব্যয়ে কানাইঘাট দক্ষিণ বাজার-সিএনজি স্ট্যান্ড রাস্তা বর্ধিত করন ও আরসিসি ঢালাই, নিজ অর্থায়নে পৌরসভার প্রত্যেকটি রাস্তার গর্ত ও খানাখন্দক ভরাট, নিজ উদ্যোগে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় রাস্তা প্রশস্থ ও ঝুকিমুক্ত করন, এমপি ও মেয়রের যৌথ উদ্যোগে কানাইঘাট পৌরসভা এলাকার প্রত্যেকটি মসজিদ উন্নয়নে টিআর বরাদ্দ করে করে বরাদ্দেক্ষ টাকা পৌছিয়ে দেয়া, কানাইঘাট ডিগ্রি কলেজ উন্নয়নে ১লাখ টাকার অনুদান, কানাইঘাট মহিলা কলেজ উন্নয়নে ১মেট্রিক টন চাল বরাদ্দ, নিজ চাউরা দক্ষিণ পূজামন্ডব উন্নয়নে ১মেট্রিক টন চাল বরাদ্দ, বিষ্ণুপুর ব্রীজের কাছে প্লাসাইড দিয়ে রাস্তা বর্ধিত ও ঝুকিমুক্ত করন।
কানাইঘাট পৌরসভাকে মডেল পৌরসভায় উন্নীত করতে আরো যে সব প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো হচ্ছে কানাইঘাট পৌরস্টেডিয়াম নির্মান, ফায়ার সার্ভিস ষ্টেশন, সরকারের নগর উন্নয়ন তহবিল থেকে কানাইঘাট পৌরসভার উন্নয়নে ২কোটি ১৯ লাখ টাকার বিভিন্ন প্রকল্প। এছাড়াও পৌরসভার উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
অবহেলিত কানাইঘাট পৌরসভাকে মডেল পৌরসভায় উন্নীত করতে সর্বমহলের সহযোগিতা কামনা করেছে মেয়র নিজাম উদ্দিন আল মিজান।

Share





Related News

Comments are Closed