ভোলাগঞ্জ কোয়ারিতে যুবক খুন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারীতে আধিপত্য বিস্তার নিয়ে আবারও খুনের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৯টার দিকে কোয়ারিতে কথা কাটাকাটির জের ধরে আহত হন স্থানীয় ঢোলাখাল গ্রামের ফয়সল আহমদ(৩০)। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম। নিহত ফয়সল ওই গ্রামের তোতা মিয়ার পুত্র।
সূত্র জানায়, ভোলাগঞ্জ কাস্টমস ঘাট এলাকায় প্রতিপক্ষ দোলা মেম্বার গ্রুপের সাথে ফয়সলের বিরোধ হয়। এর জের ধরে প্রতিপক্ষ তাকে আক্রমণ করলে সে আহত হয়।
২০১৫ সালের ৩১ অক্টোবর ভোলাগঞ্জ কোয়ারিতে কলেজ ছাত্র শামীম আহমদ ছোটন খুন হয়। এর ৮ মাসের মাথায় একই এলাকায় আবারও খুনের ঘটনা ঘটলো।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed