সিলেটে পঞ্চম দিনের অভিযানে গ্রেফতার ৫৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা অভিযানে মহানগরীতে ১৮জন ও জেলার বিভিন্ন থানা পুলিশ ৩৫জনকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ থানায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ৪ জন, জালালাবাদ থানায় ৪ জন, এয়ারপোর্ট থানায় ৫ জন, দক্ষিণ সুরমা থানায় ২, মোগলাবাজার থানায় ১জন এবং শাহপরান থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। এদিকে, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন, সিলেট জেলা পুলিশ ১৩ থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৭ জন জামায়াত-শিবিরের কর্মী রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed