Main Menu

বিশ্বনাথের হাওর-বিলে পোনা মাছ অবমুক্তকরণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: ২০১৫-১৬ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাওরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চাউল ধনী হাওর, বেলার হাওর, দোবাগ বিলে এই পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, শাপলা মৎস্য সমবায় সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারন সম্পাদক নিপেন্দ্র সরকার, সদস্য মহর উল্লাহ, আব্দুল করিম, মকদ্দুছ আলী, আমতৈল মির্দাপাড়া মৎস্য সমবায় সমিতির সদস্য নুরউদ্দিন, উপজেলার সফল চিৎড়ি চাষী মধু মিয়া, সংগঠক জালালউদ্দিন, মাছুম আহমদ, হেলাল মিয়া, আনোয়ার মিয়া, আনছার আলী, আব্দুল হান্নান, পংকি মিয়া, আব্দুল হামিদ, বেলাল আহমদ, শাহিন আহমদ, দিপু মিয়া, আনোয়ার হোসেন, এনাম আহমদ, অনন্ত লাল দাস প্রমুখ। এসব হাওর-বিলে ১৫শত কেজি পোনা অবমুক্ত করা হয়। পোনার মধ্যে ছিল রুই, কাতলা, মির্গেল, কালি বাউশ, ঘনিয়া।

Share





Related News

Comments are Closed