তাহিরপুরে ব্যবসায়ী আজিব শাহ’র ইন্তেকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটের প্রয়াত পঞ্চায়েত মো. ছবর আলী শাহ’র পুত্র, দৈনিক যুগান্তরের তাহিরপুর প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ ও ভোরের কাগজ তাহিরপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ’র চাচা বিশিষ্ট কয়লা আমদানিকারক মো. আজিব শাহ্ (৫১) রাজধানী ঢাকার গ্যাষ্ট্রলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ জুন) বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট জামে মসজিদ মাঠে বুধবার বাদ জোহর জানাজা শেষে মল্লিকপুরস্থ পারিবারীক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আজিব শাহর মৃত্যুতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সুনামগঞ্জ চেম্বারর্স অব কমার্স ইন্ড্রাষ্টির সভাপতি খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed