শার্শায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
যশোর সংবাদদাতা: নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে একজন মাছ ব্যবসায়ী নিহত ও দুইজন আহত হয়েছেন।
বুধবার সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সাইড দেওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী সাহেব আলী (৪০) নিহত হন ।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আফজাল হোসেন এ প্রতিনিধিকে জানান বাগআচড়া থেকে ইঞ্জিন চালিত একটি নছিমনে মাছ বোঝাই করে নাভারন বাজারে আসছিলেন। উলাশী বাজারে পৌছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাছ বোঝাই নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি উল্টে গেলে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী সাহেব আলী মারা যান। সাহেব আলী ঝিকরগাছা উপজেলার উলাকোল গ্রামের আনছার আলির ছেলে। এ ঘটনায় মারাত্নক আহত অবস্থায় নছিমন চালক জামির হোসেন (৪১) ও মাছ ব্যবসায়ীর সহকারি মোরশেদ আলমকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক।
আফজার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক চালক ও সহকারিকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed