প্লাষ্টিকের বস্তায় চাউল বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্লাষ্টিকের বস্তায় প্রকাশ্যে চাউল বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ জুন) দুপুর ১টায় ভ্রাম্যমান আদালতের এক অভিযানে শ্রীমঙ্গল শহরের সেন্টাল রোডস্থ বাজারে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করে চাউল বিক্রির কারণে ৫ ব্যবসায়ীকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারা অনুযায়ি প্লাষ্টিকের বস্তায় প্রকাশ্যে চাউল বিক্রির অপরাধে পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক আবুল মনসুর মজুমদার শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী অফিসার মোঃ শহিদুল হক’কে সাথে নিয়ে ব্যবসায়িদের জরিমানা করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজারের অন্য চাউল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed