ছাতক পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা
সুনামগঞ্জ (ছাতক) প্রতিনিধি: ছাতক পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৫৯ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৬শ’ ৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেট ঘোষনা করা হয।
সোমবার ( ৬ জুন) বিকেলে পৌরসভায় এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৯৯ হাজার ৬শ’৭ টাকা। উন্নয়ন তহবিলে দেখানো হয়েছে ৫৬ কোটি ৬ লাখ টাকা। বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে ৫৯ কোটি ১ লাখ ৪৩ হাজার ৪শ’ ৭২টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ১শ’ ৩৪ টাকা।
বাজেট পেশকালে উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর সামছুন নাহার ও মিলন রানী দাস। কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, তাপস চৌধুরী, নওশাদ মিয়া, সদিপ দে, জসিম উদ্দিন সুমেন, ধন মিয়া ও দিলোয়ার হোসেন।
এছাড়াও পৌর এলাকার ছাতক ডিগ্রী কলেজের অধ্যাপক হরিপদ রায়, ব্যবসায়ী আবুল হায়াত, গোলাম মোস্তফা, আব্দুল খালিক, হাজী গোলাম রব্বানী, সমাজসেবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্তRead More
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More



Comments are Closed