ধামরাইয়ে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসচাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ধামরাই সূচীপাড়া বাসস্ট্যান্ডে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার এসআই শাহীনুর জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় দুইটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী মারা যান। একটি মোটরসাইকেলে মাগুড়া থেকে স্বামী স্ত্রী জাহাঙ্গীর ও শিউলী পারভেজ ঢাকার উদ্দেশ্যে আসছিলেন ও অন্য আরেকটি মোটরসাকেল আরোহী স্থানীয় রহমান উল্লা সূতীপাড়ার বাসিন্দা ও কৃষিজীবী।
নিহত শিউলী পারভেজ মাগুড়ায় একটি ডিগ্রী কলেজের প্রভাষক ও স্বামী জাহাঙ্গীর হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদের বাড়ি মাগুড়ার মধুখালী থানা এলাকায়।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Related News
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, কয়েকজন আহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজন আহতRead More
গাজীপুরের তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটতেRead More



Comments are Closed