রমজানের পবিত্রতা রক্ষায় সিলেটে জমিয়তের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদশ সিলেট মহানগর শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ৬ জুন সোমবার বাদ আছর নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মাহে রমজান কে শুভেচ্ছা জানিয়ে এক স্বাগত মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শামীম আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা খায়রুজ্জামান, মাওলানা মতিউর রহমান, মাওলানা নজমুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা কবির আহমদ, মাওলানা এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা মিজানুর রহমান মামুন, আতিকুর রহমান নগরী, আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল, রেস্টুরেন্ট, অশ্লীল ছায়াছবি প্রদর্শনী বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং খাদ্য দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার পদক্ষেপ গ্রহণ করুন। তারাবীর নামাজ, সেহরী ও ইফতারের সময় বিদুৎ সরবরাহ নিশ্চিত করুন। রেডিও-টিভিতে ইসলাম বিরোধী প্রচারণা বন্ধ, সিনেমার অশ্লীল ছায়াছবির পোষ্টার শহরের বিভিন্ন দেয়ালে যাতে না লাগে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। মোনাজাতের মাধ্যমে সমাবেশে সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
Related News
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন,Read More
সিলেটে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণRead More



Comments are Closed