Main Menu

সিলেটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক নববধূ

বিশেষ প্রতিনিধি: সিলেটে যৌতুকের বলি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক নববধূ। শারিরীক নির্যাতনের পর তার মূখে হারপিক ঢেলে দেয়া হয়েছে, কেড়ে নেয়া হয়েছে তার সব সোনা গহনা। রোববার (৫জুন) গভীর রাতে নগরীর বাগবাড়ি নরসিংটিলার একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, প্রায় ৮মাস আগে সুনামগঞ্জের ছাতক উপজেলার কাইস্তকোনার আব্দুস সুবহানের মেয়ে পারভীন আক্তারের বিয়ে হয়। সিলেট নগরীর বাগবাড়িস্থ নরসিংটিলার ১৭৫/এ-এর ভাড়াটিয়া আক্তার হোসেন তাকে বিয়ে করেন। আকতারের মূল বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘোরা ডুম্বুর কাজিরবাড়ি গ্রামে।
অভিযোগে প্রকাশ বিয়ের পর থেকে ব্যবসা করার জন্য স্বামী ও তার পরিবার পারভীনের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় স্বামী ও তার পরিবার তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। রোববার রাতে স্বামী, ননদ ও শাশুড়ী মিলে যৌতুকের জন্য তাকে বেদম মারপিট করে তার চার ভরি ওজনের ¯¦র্ণালংকার কেড়ে নেন। পরে মূমুর্ষ অবস্থায় মূখে হারপিক ঢেলে সিএনজি অটোরিক্সা দিয়ে তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেন। পরভীন বর্তমানে ওই হাসপাতালের ৪র্থ তলার ৩নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
পারভীনের বড়ভাই আব্দুস সালাম জানান, তার বোনের অবস্থা আশংকাজনক । এব্যাপারে মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed