সিলেটে খলিল হত্যায় স্ত্রীর ফাঁসির আদেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চারাদিঘিরপাড় এলাকার সওদাগর টুলার তাবলীগ জামায়াত কর্মী মো. ইব্রাহিম খলিল হত্যা মামলায় নিহতের স্ত্রী ফাতেহা মাশরুকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
এক বছর ১৯ দিনে বিচার-প্রক্রিয়া শেষ করে আজ সোমবার (৬ জুন) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃদা আলোচিত এ মামলার রায় ঘোষনা করেন।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মহানগর আদালতের পিপি এডভোকেট মফুর আলী। তাকে সহযোগিতা করেন এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী ও কবির আহমদ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ মে দিবাগত রাতে সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকার তাবলীগ জামায়াত কর্মী ইব্রাহিম আবু খলিল (৫৫) কে জবাই করে খুন করা হয়। নিহত ইব্রাহিম ওই এলাকার ১নং বাসার সাদ উদ্দিন আল হাবীবের ছেলে। ঐদিন রাতে খাওয়া-ধাওয়া সেরে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। সকালে তার ঘরের দরজা খোলা পাওয়া যায়। এসময় ঘরের খাটের নীচে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখের উপর একটি বালিশ চাপা দেয়াও ছিল। এ সময় লুট হয় তার ঘরে থাকা ল্যাপটপ ও স্বর্ণ ।
বিষয়টি পুলিশকে জানালে ১৮ মে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাজ শুরু করে পুলিশ।
এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তার স্ত্রী ফাতেহা মাশরুকা। ১৯ মে বিকেলে সিলেট মহানগর প্রথম আদালতে ম্যাজিস্ট্রেট হাকিম মো. সাহেদুল করিমের কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed