শাওনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবেন মাহি
নিউজ ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার বন্ধু শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাহি তার স্বামী পরিচয়ধারী বন্ধু শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেবেন।
অন্যদিকে শাওন জেল থেকে বের হয়ে আর কোন ঝামেলা সৃষ্টি করবে না, এই মর্মে দুই পরিবারের মধ্যে রবিবার (৫ জুন) সন্ধ্যায় সমঝোতা হয়েছে। সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান নায়িকা মাহিয়া মাহি।
উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় মাহির। এরপর ২৭ মে বন্ধু শাওনের সঙ্গে মাহির অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশ হয় অনলাইনে।
বিনা অনুমতিতে ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশের জন্য শাওনের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন মাহি।
এই মামলায় শাওনকে গ্রেফতার করে পুলিশ। পরে শাওন দাবি করেন মাহি তার বিবাহিত স্ত্রী। এর পক্ষে আদালতে মাহি-শাওনের বিয়ের কাবিননামা দেখান শাওন। এই অবস্থায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন মাহি ও শাওনের পরিবার।
Related News
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করাRead More
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বিনোদন ডেস্ক: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ১০ জন বডিগার্ড (ব্যক্তিগত নিরাপত্তাকর্মী) নিয়ে আদালতেRead More



Comments are Closed