Main Menu

যশোরে ফিলিং স্টেশনের দুই কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক : জেলার বাঘারপাড়া উপজেলায় একটি ফিলিং স্টেশনের দুই কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ জুন) সকালে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা এলাকায় অবস্থিত আবদুল বারী ফিলিং স্টেশন থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুন) গভীর রাতে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন- উপজেলার রঘুনাথপুর গ্রামের ছবের উদ্দিন খাঁর ছেলে অপু হোসেন (২৫), একই উপজেলার দশপাখিয়া গ্রামের আব্দুর রহমান মোল্লার ছেলে ওবায়দুর রহমান (২৭)।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছইর উদ্দিন আহম্মেদ জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed