Main Menu

ঝিনাইদহে ৫দিন ধরে যুবক নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি: গত ২ জুন বৃহস্পতি বার সন্ধ্যা সাড়ে ৭টায় খড়িখালী গ্রামের আব্দুল গনির ছেলে রাজু (২০) ঝিনাইদহের খড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন করিমের চায়ের দোকানে বোর্ড খেলা করছিল তাঁর বন্ধুদের সাথে । এসময় একটি মাইক্রোবাসে ৭/৮ জন লোক এসে প্রশাসনের পরিচয় দিয়ে রাজুর কলার ধরে জোর করে গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এসময় লোকজন বাধা দিতে গেলে পিস্তল প্রদর্শন করলে ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়নি। পরে রাজুর স্বজনেরা ঝিনাইদহ ডিবি অফিস ও সদর থানা কে জানিয়েছে কিন্তু তারা কোন খোঁজ দিতে পারেনি। রাজু একজন ভ্যান চালক। তার নামে থানায় কোন মামলা নেই।

এলাকাবাসী জানিয়েছেন, হরিপুর গ্রামের শফিক দফাদারের ছেলে বকুল তাকে খুজে বেড়াচ্ছিল। তাকে তুলে নিয়ে যাওয়ার আগে সেখানে বকুলের উপস্থিতি লক্ষ করা গেছে। ইতিমধ্যে বকুল গাঢাকা দিয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান হাসান বলেন, রাজুর বাবা মা থানায় এসেছিলেন । তাদের বলেছি প্রশাসনের কেউ তাকে গ্রেফতার করেনি। অন্য কেউ তাকে উঠিয়ে নিয়ে যেতে পারে । আমি তাদের থানায় নিখোঁজ ডায়েরী করতে বলেছি ।

Share





Related News

Comments are Closed