পুকুরের পানিতে ডুবে শাবি ছাত্রের মৃত্যু
শাবি প্রতিনিধি : পুকুরের পানিতে ডুবে মারা গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম নিলয় মোহাম্মদ আজম। সে বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ।
আজ রোববার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র হল সংলগ্ন পুকুরে বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে তাঁর মৃত্যু ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, আলিফ নামের এক শিক্ষার্থী তাঁর এক বন্ধুর সঙ্গে গোসল করতে গেলে পানিতে নিলয় ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুজির বেশ কিছুক্ষণ পর তার দেহ ভেসে উঠে। এরপর আশেপাশে থাকা কয়েকজন শিক্ষার্থী তাকে নিকটস্থ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিকাল ৪টায় নিলয়ের মৃত দেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশেদ তালুকদার।
নিলয়ের ভর্তির তথ্য থেকে জানা যায় তার বাবার নাম মো. আবুল বাশার এবং গ্রামের বাড়ি কুমিল্লায়। তবে বর্তমান ঠিকানা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ বলে উলেখ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed