সিলেটের ৯৫ ইউপিতে আ.লীগ ৩৪ ও বিএনপি ২৪টিতে বিজয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শেষ ধাপে শনিবার (৪ জুন) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ৯৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৬স্ট ধাপে সিলেটে বিএনপির চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছে আওয়ামী লীগ।
সিলেটে ছয় ধাপের ইউপি নির্বাচনে ৯৫টি ইউনিয়ন পরিষদেও মধ্যে আওয়ামী লীগের ৩৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে রাজনীতির মাঠে প্রধান বিরোধীদল বিএনপির ২৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ৩৬টি ইউনিয়ন পরিষদে হাতেগোনা কয়েকটি ছাড়া সবকটিতেই বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে বিএনপির চেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেশি বিজয়ী হয়েছেন।
এদিতে, সর্বশেষ শনিবার সিলেট জেলার তিন উপজেলার ২১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ১০টিতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এছাড়া বিএনপির তিন জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্য গুলোতে আওয়ামী লীগের ২ জন বিদ্রোহী, বিএনপির ৩ জন বিদ্রোহী এবং জাতীয় পার্টির একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed