চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে মিতু তার ছেলে ও মেয়েকে ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তাদের স্কুলবাসে তুলে দেয়ার পরপরই জিইসি মোড়ে মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাবুল আক্তার সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
দীর্ঘদিনের কর্মস্থল সিএমপি ছেড়ে পুলিশ সদর দফতরে যোগদানের জন্য গত বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন। স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে চট্রগ্রাম নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। তবে কে বা কারা কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এসপি বাবুল আক্তার চট্টগ্রামে জেএমবির সামরিক প্রধান জাবেদসহ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতারের পাশাপাশি দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থানটি আবিষ্কার করেছিলেন। সম্প্রতি তাকে হত্যার একাধিক হুমকিও দেয়া হয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed