বাহুবলে বাস-ট্রাক সংঘর্ষে ২ প্রবাসী নিহত
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় যাত্রীবাহী বাস-পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (০৪) ভোর ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২ যাত্রীর মধ্যে সিলেট জেলার জকিগজ্ঞ উপজেলার সুলতানপুর গ্রামের মানিক মিয়ার (৪০) পরিচয় পাওয়া গেছে। তিনি দুবাই থেকে বাড়ি ফিরছিলেন। অপরজন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার উবাহাটা গ্রামের গোলাই উল্লার কন্যা আইরিন বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিদেশ ফেরত অন্তত ৩০ যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে বাহুবলের হাফিজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed