Main Menu

সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ১


বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া এলাকায় অটোরিকশা-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (৩২) নামের যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ অটোরিকশার যাত্রী।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের জাফর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহতদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া বিয়ানীবাজারগামী একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ ১১-৫৭৬৮) বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে (সিলেট-অ ১১-১১৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed