কুলাউড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় নিখোঁজের একদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩টায় কুলাউড়ার গোগালীছড়া নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। সে পৌর এলাকার জয়পাশা গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, জাহিদ মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাননি। বুধবার দুপুরে স্থানীয়রা গোগালীছড়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে এবং ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে নাকি তাকে হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে
তা ময়না তদন্ত রিপোর্ট এবং পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed