ভারতে পর্যটকের তালিকায় বাংলাদেশিরা দ্বিতীয়
নিউজ ডেস্ক: ভারতের ভিসা পেতে হাজারো ঝাক্কির অভিযোগের পরও, দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশ করা সাম্প্রতিকতম তথ্য বলছে, সে দেশে প্রতিবছর যত বিদেশি পর্যটক আসেন, তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা আমেরিকানদের ঠিক পরেই।
দশ বছর আগে ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশের স্থান ছিল না প্রথম দশের ভেতরেও।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০০৬ সালে যেখানে ভারতে আসা বিদেশিদের দুই শতাংশেরও কম আসত বাংলাদেশ থেকে, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ১৪.১ শতাংশ।
যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটকের হার ১৫.১ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে চিকিৎসাকাজ, ব্যবসায়িক প্রয়োজন, এবং শপিং এ বেশি আসেন।
বাংলাদেশে বসে ভারতের ভিসা পাওয়া এখনো সহজ নয়, ভারত নিজেই স্বীকার করে ঢাকায় তাদের যা লোকবল, ভিসার চাহিদা তার অন্তত চারগুণ।
কিন্তু সে সমস্যা সত্ত্বেও ভারতে বাংলাদেশি নাগরিকদের আসা প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা সে আসার কারণটা নিউ মার্কেট বা নৈনিতাল, আজমির শরিফ বা অ্যাপোলো হাসপাতাল যাই হোক না কেন!
সূত্র: বিবিসি
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed