কমলগঞ্জে ৩দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কমলগঞ্জ এর আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামছুদ্দিন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, কৃষক রঞ্জিত সিংহ প্রমুখ।
তিন তিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় কৃষি, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক ১৫টি ষ্টল বসেছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed