Main Menu

বিশ্বনাথে আধা কেজি গাঁজাসহ আটক ১

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আধা কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক শুকুর মিয়া (৪০) উপজেলার রামপাশা গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। রোববার রাতে নিজ বসতঘর থেকে পুলিশ তাকে আটক করে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই রফিক মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ শুকুর মিয়াকে আটক করে। সে একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
থানার ওসি (তদন্ত) মাসদুর রহমান বলেন, গাজাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

Share





Related News

Comments are Closed