Main Menu

১ জুন থেকে সুনামগঞ্জে পরিবহণ ধর্মঘট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে জরুরি সভা করেছে সুনামগঞ্জের পরিবহণ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায় পৌর ট্যাক্সের নামে সিএনজি চালিত অটোরিকশা থেকে ১৫ টাকা, বাস থেকে ৬০ টাকা, লেগুনা ও লাইটেস থেকে ১৫ টাকা এবং ট্রাক থেকে ৭০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। একই সাথে সিলেট জেলার গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভায় পৌর ট্যাক্সের নামে পরিবহণ শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। আইনের ঊর্ধ্বে ওঠে বেআইনিভাবে এ নীতি পরিচালিত হচ্ছে। যার কারণে শ্রমিকরা ভোগান্তির সাথে সাথে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা বলেন, শাহপরান সেতু, শেওলা সেতু, ফেঞ্চুগঞ্জ সেতুতে শ্রমিকদের কাছ থেকে সরকারের নির্ধারিত টুলের চেয়েও বেশি টুল আদায় করা হচ্ছে। একই সাথে লামাকাজী সেতু, সুনামগঞ্জের ছয়হারা সেতু, আব্দুজ জহির সেতুতে অন্যায়ভাবে টুল আদায় চলছে। বক্তারা শাহপরান সেতু, শেওলা সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু থেকে সরকারের নির্ধারিত টুল সংগ্রহের জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সাথে শাহপরান সেতু, শেওলা সেতু, ফেঞ্চুগঞ্জ সেতুতে একেবারেই টুল বন্ধ করার জোর দাবি জানান।
বুধবার বেলা ২টায় (২৫ মে ) সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিহণ শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় ও জেলার সভাপতি এবং ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি দিলু মিয়া, সহসভাপতি রুনু মিয়া মঈন, মতছির আলী, মো. খলিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, সহসাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইনসান আলী, মো. শাহ জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, সুনামগঞ্জ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন শাহার, সুনামগঞ্জ অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরত আলী, অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জের সভাপতি আফতাব উদ্দিন, সিলেট জেলা পরিবহরণ শ্রমিক ঐক্য পরিষদের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হাসনাত, দপ্তর সম্পাদক শামসুল হক মানিক, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, সহকোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, কার্যকরি সদস্য ইকবাল আহমদ, জুবের আহমদ, আতাউর রহমান সেলিম প্রমুখ।
সভায় কর্মসূচি ঘোষণা করেন পরিবহণ শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। সভায় ছাতক পৌরসভায় পৌর ট্যাক্সের নামে শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করা, সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জে পৌর ট্যাক্সের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। ছাতকের লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি থেকে ২৩জন চালককে চাকরিচ্যুত করা হয়, ওই ২৩ চালকের চাকরি পূণরায় ফিরিয়ে দিয়ে তাদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। সারিঘাটে বাঁশ ফেলে অবৈধ টুল আদায় বন্ধ করতে হবে। ওসমানীনগর থানা পুলিশ কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতার হওয়া চালক তুহিনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। শাহপরান, শেওলা এবং ফেঞ্চুগঞ্জ সেতুতে অতিরিক্ত টুল আদায় বন্ধ করতে হবে এবং লামাকাজি, সুনাগঞ্জের ছয়হারা ও আব্দুজ জহির সেতুতে টুল আদায় একেবারে বন্ধের দাবি জানানো হয়। আগামী ৩১ মে’র মধ্যে এসব দাবি না মানলে ১ জুন থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করবে শ্রমিকদের সকল সংগঠন।
দাবি আদায়ের জন্য আগামী ২ দিনের মধ্যে সুনামগঞ্জ ও সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Share





Related News

Comments are Closed