৩০ মে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে মঙ্গল গ্রহ
বৈশাখী নিউজ ডেস্ক: পৃথিবীর সবচেয়ে কাছে আসবে লাল মঙ্গল গ্রহ । আগামী সোমবার ৩০ মে। গত ১৩ বছরে এই প্রথম। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে আমাদের এই বাসযোগ্য গ্রহটি থেকে ৪ কোটি ৬৭ লক্ষ মাইল দূরে থাকবে লাল গ্রহ। ওই দিন থেকে বেশ কয়েক দিন ধরে টেলিস্কোপ তো বটেই, রাতের আকাশে খালি চোখেও দেখা যাবে লাল গ্রহকে। গত ১৩ বছরে পৃথিবী থেকে মঙ্গলকে এত বড়, আর এত উজ্জ্বল ভাবে আর কখনও দেখা যায়নি। ৩০ মে পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে আসবে মঙ্গল, গ্রিনিচ মিন টাইম (জিএমটি) ২২-এ।
জ্যোতি বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে মঙ্গল। সেই আবর্তনের সময় কখনও তা পৃথিবী থেকে চলে যায় অনেক দূরে আবার কখনও তা চলে আসে পৃথিবীর খুব কাছে। দূরে গেলে সেই অবস্থানটাকে বলা হয় এপি হেলিয়ন। আর কাছে এলে সেই অবস্থানটিকে বলা হয় পেরি হেলিয়ন। ৩০ মে থেকে মঙ্গল গ্রহটি যে অবস্থানে থাকবে তাকে বলা হয় পেরি হেলিয়ন অপজিশন। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখার ওপরে। ফলে সূর্য ডুবলেই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে পৃথিবীর সবচেয়ে কাছে এসে পড়া লাল গ্রহটিকে। এর আগে ২০০৩ সালের অগাস্টে লাল গ্রহ আমাদের আরও কাছে এসেছিল। ওই সময় পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল সাড়ে ৩ কোটি মাইল। এ বার দূরত্ব হবে ৪ কোটি ৬৭ লক্ষ মাইল।
লাল গ্রহকে কখনও দেখা যেতে পারে রাতের আকাশে? এর উত্তরে জ্যোতি বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটা নির্ভর করবে পৃথিবীতে আমরা কে কোথায় আছি তার ওপর। তবে সাধারণ ভাবে বলা যায়, মধ্য রাতে অত্যন্ত উজ্জ্বল ভাবে এই লাল গ্রহকে খালি চোখেই দেখা যাবে ৩০ মে থেকে। এই ঘটনাটি অত্যন্ত বিরল, কারণ এর পর মঙ্গল আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে আসবে আবার ২২৮৭ সালে। অর্থাৎ ২৮১ বছর পরে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed