জামানের বাসায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় জিডি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি এবং দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানের বাসায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার বিএনপি নেতা এডভোকেট জামানের ভাগ্না তাহুর আহমদ শিব্বির শাপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১১৪১/২৩.০৫.১৬ইং) করেছেন।
এতে তিনি উল্লেখ করেন বিএনপি নেতা সামসুজ্জামান জামানের প্রবাসে থাকাবস্থায় নগরীর বোরহানবাগস্থ ৩৬নং বাসা দেখাশুনা করেন। প্রতিদিনের মতো ২১ মে শনিবার রাত ১১টার দিকে বাসার দরজা-জানালা ভালোভাবে লাগিয়ে রাখেন। পরদিন রোববার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসায় অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
জানা যায়, রোববার ভোরে দুর্বৃত্তরা এডভোকেট জামানের বাসার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাসায় অগ্নিসংযোগ করে।
এব্যাপারে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, আমরা তদন্ত করে দেখবো আসল ঘটনা কি।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed