দক্ষিণ সুরমা উন্নয়ন ফোরাম’র কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমার আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষে গঠন করা হয়েছে ‘দক্ষিণ সুরমা উন্নয়ন ফোরাম’। এ উপলক্ষে ২১ মে শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। দৈনিক সিলেটের ডাক এর প্রতিষ্ঠাতা সম্পাদক, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান এর সভাপতিত্বে, সংবাদিক শফিক আহমদ শফির পরিচালনায় মতবিনিময় সভায় সকলের সর্বসম্মতিক্রমে দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষে ডাঃ আব্দুল হাই কে উপদেষ্টা, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান কে সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ইশরাকুল হোসেন শামীম কে সেক্রেটারী ও সংবাদিক শফিক আহমদ শফি কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট ওবায়দুর রহমান, এম সিরাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী শামীম ইকবাল, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট খালেদ জুবায়ের, সহসাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, সদস্য আখলিছ আহমদ চৌধুরী, সাদিকুল আলম, শরিফুল ইসলাম। সভায় আগামী ৪ জুন ফোরামের সাধারণ সভায় সংবিধান, সদস্য ফরম পূরণসহ বিস্তারিত কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed